২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাকরাইলে ভবনের ছাদে লাশ

রাজধানীর কাকরাইলের একটি বাড়ির ছাদ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2013, 06:07 PM

Updated : 25 Apr 2022, 06:18 PM

নিহত মো. ওয়াদুদ (৫৮) একটি চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠানের কর্মচারী।

রমনা জোনের সহকারী পুলিশ সুপার শিবলী নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কাকরাইলের ডা. সিদ্দিকুর রহমানের ৭২ নম্বর দ্বিতীয় তলার ছাদ থেকে লাশটি উদ্ধার করা হয়।

ওই বাড়ির পাশের স্টার কমার্শিয়াল নামের বহুতল ভবনের চতুর্থ তলার একটি চিত্রনায়ক পারভেজের চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠানে কাজ করতেন ওয়াদুদ।

এটা দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, তা পুলিশ খতিয়ে দেখছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

সিদ্দিকুর রহমানের বাসার নিরাপত্তাকর্মী রহমত আলী সাংবাদিকদের জানান, রোববার বিকাল ছাদের ওপর কিছু পড়ার আওয়াজ শুনতে পেয়ে তিনি গুলশানে অবস্থানরত মালিককে ফোন করেন। মালিক বিষয়টি পুলিশকে জানাতে বলেন।

পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।