স্মার্ট ফ্যাশনসে অগ্নিকাণ্ডের তদন্ত শুরু
রাজধানীর মোহাম্মদপুরে স্মার্ট ফ্যাশনসে অগ্নিকাণ্ডের কারণ তদন্তে দমকল বাহিনীর চার সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেছে।
তদন্ত কমিটির সদস্য সচিব ও দমকল বাহিনীর সহকারী পরিচলক (ঢাকা) মো. মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছেন, রোববার সকাল ১০টায় ঘটনাস্থল পরিদর্শনের মধ্য দিয়ে তারা কাজ শুরু করেছেন।
সাতদিনের মধ্যে অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
শনিবারের ওই ঘটনায় সাত পোশাককর্মীর মৃত্যু হয়।
ঘটনার পর পরই সন্ধ্যায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।
