২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দালাল ধরে মালয়শিয়া যাওয়ার চেষ্টা, আটক ৩৭

 অবৈধভাবে সাগর পাড়ি দিয়ে মালয়েশিয়া যাওয়ার ‘প্রস্তুতি নেয়ার সময়’ ৩৭ জনকে আটক করেছে র‌্যাব। এদের মধ্যে ৪ জন ‘দালাল’।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2013, 04:20 AM

Updated : 23 Aug 2022, 10:06 AM

শনিবার রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজারের কলাতলীর একটি আবাসিক হোটেল (মোহাম্মদিয়া রিসোর্ট) থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব বলছে, সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার জন্য তারা ওই হোটেলে জড়ো হয়েছিলেন।

র‌্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর সরওয়ার-ই আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ওই হোটেলে অভিযান চালায়।

আটক চার ‘দালালের’ নাম কামাল, নুরুল আলম, গাফ্ফার ও জসীম। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সরওয়ার-ই আলম জানান।