বইমেলায় যোগ দিতে কলকাতা গেলেন অর্থমন্ত্রী
কলকাতা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পশ্চিমবঙ্গ গেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বিকেলে কলকাতার স্টেট ব্যাংক মিলনায়তনে ৩৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা-২০১৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে তার যোগ দেয়ার কথা রয়েছে।
রোববার সকালে অর্থমন্ত্রী দেশে ফিরবেন বলে মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা জানান।
