২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেন চালুর দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

বন্ধ করে দেয়া দুটি ট্রেন চালুর দাবিতে শনিবার গাইবান্ধায় মানববন্ধন করেছে এলাকাবাসী।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2013, 01:22 PM

Updated : 23 Aug 2022, 10:06 AM

সকালে রেল স্টেশনে চত্বরে নাগরিক পরিষদ আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা আন্তঃনগর রামসাগর এক্সপ্রেস ও একটি লোকাল ট্রেন দু’টি পুনরায় চালুর দাবি জানান। 

বক্তারা বলেন, বোনারপাড়া-গাইবান্ধা-দিনাজপুর রেলপথে রামসাগর এক্সপ্রেস এবং লালমনিরহাট-গাইবান্ধা-শান্তাহার পথে ৪৮১ আপ ও ৪৮২ ডাউন লোকাল ট্রেনটি চলাচল করত।

সকাল-বিকেল এ ট্রেন দুটি দিয়ে দূর-দূরান্তের শিক্ষার্থী, সরকারি-বেসরকারি চাকরিজীবী ও ব্যবসায়ীরা কম খরচে গাইবান্ধা শহরের সঙ্গে যোগাযোগ করতে পারতেন।

কিন্তু এক বছর আগে রামসাগর এক্সপ্রেস ও ২ মাস আগে লোকাল ট্রেনটি বন্ধ করে দেয়া হয়। ফলে এসব পথে যাতায়াতকারীদের ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে।

বক্তারা অবিলম্বে ট্রেন দুটি পুনরায় চালুর দাবি জানান।

কর্মসূচি চলাকালে বক্তব্য দেন নাগরিক পরিষদের আহ্বায়ক সিরাজুল ইসলাম বাবু, সদস্য সচিব আরিফুল ইসলাম বাবু, পৌর প্যানেল মেয়র জি এম চৌধুরী মিঠু, জাসদ নেতা গোলাম মারুফ মনা, জিয়াউল হক জনি, জেলা আওয়ামী লীগ নেতা সমীরণ কুমার সরকার, ছাত্রফন্ট নেতা নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ।