২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভবনে আগুন  

চট্টগ্রামে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2013, 08:19 AM

Updated : 23 Aug 2022, 10:06 AM

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে খুলশী এলাকার ওই ভবনে আগুন লাগে বলে অগ্নি নির্বাপক বাহিনী জানিয়েছে।

গ্রীণ ভিউ হাউস আবাসিক এলাকার আলীফ সেন্টার নামের ছয় তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছিল।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের কর্মী প্রহ্লাদ সিংহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ এম আজিজ চৌধুরীর বাসায় দুটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বায়েজিদ ফায়ার স্টেশনের দুটি গাড়ি গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।