২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ৪০ লাখ টাকাসহ ভুয়া র‌্যাব সদস্য গ্রেপ্তার

সাভারে অভিযান চালিয়ে নগদ প্রায় ৪০লাখ টাকাসহ আট ভুয়া র‌্যাব সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2013, 07:57 AM

Updated : 23 Aug 2022, 10:06 AM

শুক্রবার রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মশিউর রহমান জানিয়েছেন।

তিনি বলেন, তাদের কাছে নগদ ৪০ লাখ ৫৪ হাজার টাকা পাওয়া যায়।

তাদের পরিচয় ও বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে তিনি জানান।