ব্যক্তিগত গাড়ির ফেরি ভাড়া বাড়ছে
ফেরিতে ব্যক্তিগত গাড়ি পারাপারের ভাড়া বাড়ানো হবে বলে জানিয়েছেন নৌমন্ত্রী শাজাহান খান।
ব্যক্তিগত গাড়ির পাশাপাশি অতিরিক্ত পণ্যবাহী ট্রাকের ভাড়াও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে তিনি শনিবার মাদারীপুরে সাংবাদিকদের জানিয়েছেন।
মন্ত্রী বলেন, তেলের দাম বাড়লেও গত দুই বার নৌপথের ফেরি ভাড়া বাড়ানো হয়নি। তাই এবার বাড়ানোর পরিকল্পনা হচ্ছে।
মাওয়ায় ডুবোচর থেকে ফেরি উদ্ধার
বর্তমানে প্রাইভেট কারে ফেরি পারাপারে ৩৫০ টাকা করে নেয়া হয়। ট্রাকের সর্বনিম্ন ভাড়া ১৪০০ টাকা।
সকালে মাদারীপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন নৌমন্ত্রী। ওই অনুষ্ঠানে ফেরির ভাড়া নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
মানিকগঞ্জের আরিচা সড়কে চলন্ত বাসে গণধর্ষণে জড়িত বাসচালক এবং তার সহকারীর বিচার প্রচলিত আইনেই হবে বলে জানান তিনি।
গত বৃহস্পতিবার আরিচা সড়কে এক পোশাক শ্রমিককে চলন্ত বাসে ধর্ষণ করা হয়। এতে জড়িত দুজনকেই পুলিশ গ্রেপ্তার করেছে।
