২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবগঞ্জে ১৪৪ ধারা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একইস্থানে বিএনপি ও ছাত্রলীগের সভা আহ্বানের পর উত্তেজনার প্রেক্ষাপটে সব ধরনের সমাবেশ বন্ধ করে দিয়েছে প্রশাসন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2013, 05:39 AM

Updated : 23 Aug 2022, 10:06 AM

শনিবার সকাল ১০টা থেকে পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত নিষেধাজ্ঞা (১৪৪ ধারা) থাকবে বলে সাংবাদিকদের জানিয়েছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ জেড এম শারজিল হাসান।

শিবগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার বিকালে সভা ডেকেছিল বিএনপি, এতে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় নেতা মওদুদ আহমদের থাকার ঘোষণাও দেয়া হয়।

কিন্তু বৃহস্পতিবার ছাত্রলীগও ওই স্থানে সভা আহ্বান করে। ফলে এনিয়ে উত্তেজনা দেখা দেয়।

বিএনপির জেলা কমিটির সভাপতি শাহজাহান মিয়া জানিয়েছেন, পৌর এলাকায় ১৪৪ ধারা জারি হওয়ায় তারা পৌরসভার বাইরে পুকুরিয়া এলাকায় সভা করার প্রস্তুতি নিয়েছেন।

১৪৪ ধারা জারির সমালোচনা করে তিনি বলেন, তারা প্রশাসনের অনুমতি নিয়েই সভা ডেকেছিলেন। উদ্দেশ্যপ্রণোদিতভাবেই ছাত্রলীগ ওই স্থানে সভা ডাকে।