২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে জামায়াতের দেড়শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বরিশালে পুলিশের উপর হামলার অভিযোগ এনে দেড়শ জামায়াত নেতাকর্মির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2013, 06:31 PM

Updated : 23 Aug 2022, 10:05 AM

শুক্রবার রাতে কোতয়ালী মডেল থানায় এ মামলা করেন উপ-পরিদর্শক (এসআই) আহসান কবির।

শুক্রবার সকালে দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে নগরীর সদর রোডে শিবিরের মিছিলে বাধা দিলে পুলিশের সাথে সংঘর্ষ হয়। এ সময় পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপে কনস্টেবল মুক্তার মাথা ফেটে যায়। হামলায় উপ-পরিদর্শক (এসআই) আবু তাহেরও আহত হন।

সংঘর্ষের সময় এক বিএনপি নেতা এবং তিন জামায়াত কর্মীকে আটক করা হয়।

তাদের এই মামলায় গ্রেপ্তার দেখানো হবে বলে জানান এসআই আবু তাহের।

কোতয়ালী মডেল থানার ওসি শাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলায় পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়া ও হামলা করে পুলিশ সদস্যদের গুরুতর জখম করার অভিযোগ আনা হয়েছে।

এই মামলার আসামী হিসেবে মহানগর জামায়াতের আইন বিষয়ক সম্পাদক সালাউদ্দিন মাসুম ও কর্মী মো. কবির মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।