২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে ১০ শিশু সাংবাদিক নির্বাচিত

ইউনিসেফের সহযোগিতায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বান্দরবানে ১০ শিশু সাংবাদিক নির্বাচন সম্পন্ন করেছে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2013, 12:11 PM

Updated : 23 Aug 2022, 10:05 AM

শুক্রবার সকালে বান্দরবান প্রেসক্লাব সম্মেলন কক্ষে তাদের মধ্যে সনদ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম।

বুধবার একটি নির্বাচনী পরীক্ষায় অংশ নেয় তেত্রিশ জন শিশু। লিখিত পরীক্ষায় তাদের মধ্যে ১৪ জন উত্তীর্ণ হয়। এদের মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত হয় এই ১০ জন।

নির্বাচিতরা হল ডকিউ মারমা, দোলা দাশ, ফাহমিদা আক্তার, ঐশি আইচ, কচি বড়–য়া, পুষ্পিতা পাল, মুমতাহিনা নুরজাহান, দীপ্ত দাশ তীর্থ, চৌমং মারমা ও কনক দে।

সনদ বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, সাংবাদিকতার চর্চার মধ্য দিয়ে জ্ঞানার্জন ও মেধার বিকাশ ঘটানো সম্ভব।

তিনি এই শিশু সাংবাদিকদের প্রতিবেদনের মাধ্যমে বান্দরবানে পর্যটন ও রাবার শিল্পের সম্ভাবনাকে তুলে ধরার আহ্বান জানান।

স্বাগত বক্তব্য দেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সহ-সম্পাদক মুজতবা হাকিম প্লেটো।

মুজতবা হাকিম প্লেটোর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মানবাধিকারকর্মী ডনাইপ্রু নেলী, নারী নেত্রী জোহরা বেগম, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি ফরিদুল আলম সুমন।

পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে জেলা প্রশাসককে উপহার দেন জেলা প্রতিনিধি চবাথুই মারমা।