২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিছুটা হলেও সুবিচার, প্রতিক্রিয়া পঙ্কজ সরণের

যুদ্ধাপরাধের বিচারকে বাংলাদেশের ‘অভ্যন্তরীণ’ আখ্যা দিলেও একটি বিচারিক ও আইনি প্রক্রিয়ায় দেয়া সাম্প্রতিক রায়ে যুদ্ধে নির্যাতিতদের প্রতি কিছুটা হলেও সুবিচার করা হয়েছে বলে মনে করেন ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনার পঙ্কজ সরণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কূটনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2013, 06:45 PM

Updated : 23 Aug 2022, 10:05 AM

Image
ভারতের হাই কমিশনার পঙ্কজ সরণ (ফাইল ছবি)

ভারতের হাই কমিশনার পঙ্কজ সরণ (ফাইল ছবি)

বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা  বাংলাদেশের মানুষের প্রতি পূর্ণ সহানুভূতিশীল এবং ওই সব অপরাধের বিরুদ্ধে তাদের অনুভূতি উপলব্ধি করি।”

ভারতীয় হাই কমিশনের কর্মকর্তারা জানান, একটি গণমাধ্যম কার্যালয় পরিদর্শনকালে সাংবাদিকরা ২১ জানুয়ারি যুদ্ধাপরাধের বিচারে আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের ফাঁসির আদেশের প্রতিক্রিয়া জানতে চাইলে এ মন্তব্য করেন হাই কমিশনার।

হাই কমিশনার বলেন, “এটা সত্য যে ১৯৭১ সালে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতা সম্পর্কে সারাবিশ্বের মানুষ সচেতন  এবং তা মনে রেখেছে।

“ওই সমস্ত ঘটনা ছিল গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ। সেগুলো মারাত্মক অপরাধ।”