২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে অস্ত্রসহ ‘ডাকাত’ আটক

বরিশালে অস্ত্র ও গুলিসহ এক ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2013, 03:18 PM

Updated : 23 Aug 2022, 10:05 AM

বৃহস্পতিবার নগরীর ২৮ নম্বর ওয়ার্ডে আব্দুল গনি মিয়ার বাসা থেকে একটি দেশীয় অস্ত্র (এলজি) ও তিন রাউন্ড কার্তুজসহ মো. সুজনকে (২৪) আটক করা হয়।

তিনি বাকেরগঞ্জ উপজেলার চরাদি গ্রামের হাবিব সরদারের ছেলে।

বিমানবন্দর থানার এসআই আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুজন আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। গোপনে খবর পেয়ে তার ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বাসা থেকে গুলি ও এলজি উদ্ধার করা হয়।

পুলিশ আরো জানায়, সুজনের বিরুদ্ধে অস্ত্র ও গোলাবারুদ আইনে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।