বিএসএফের হাতে বাংলদেশি আটক
ঝিনাইদহের মহেশপুরে সীমান্তে এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বৃহস্পতিবার সকালে উপজেলার শ্রীনাথপুর সীমান্তের ওপার থেকে তাকে আটক করে।
বিএসএফের হাতে আটক জিয়াউর রহমান উপজেলার শ্যামকুড় গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
বিজিবির শ্রীনাথপুর ক্যাম্পের হাবিলদার মো. সোলাইমান জানান, সকাল সাড়ে ৬টার দিকে জিয়াউর গরু আনতে জিরো লাইন পার হয়ে ভারত সীমান্তের ভেতরে ঢোকে। এ সময় নদীয়ার সুটিপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে।
জিয়ারউরকে ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে বলে জানান তিনি।
