২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে ডাকাতি, স্বর্ণালঙ্কার-অর্থ লুট

টঙ্গীর আউচপাড়া এলাকায় সুরতরঙ্গ রোড এলাকায় এক বাড়িতে বুধবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির লোকদের জিম্মি করে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2013, 03:16 AM

Updated : 23 Aug 2022, 10:05 AM

টঙ্গী থানার উপ-পরিদর্শক মো. শাহীন  জানান, রাত সাড়ে ৭টার দিকে দুইজন লোক ডিসের (স্যাটেলাইট টিভি) বিল

নিতে অাসে জনৈক শাহাদত হোসেনের বাড়িতে। এসময় দরজা খোলার সাথে সাথে আরো ৫-৬জন লোক বাড়িতে ঢুকে পড়ে এবং অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের একটি কক্ষে আটকে রাখে।

ডাকাতরা ঘরের আলমারী থেকে ১০ভরি স্বর্ণালঙ্কার ও ৩০হাজার টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে বাড়ির লোকজন এ ঘটনা টঙ্গী থানা পুলিশকে জানায়।

টঙ্গী থানার ওসি কাজী ইসমাইল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় রাত পৌনে ১১টা পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ করা হয়নি। এখনো কেউ গ্রেপ্তার হয় নি।