খাদ্য নিরাপত্তা নিশ্চিতে হচ্ছে নতুন আইন
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ‘নিরাপদ খাদ্য আইন’ নামে নতুন আইন করতে যাচ্ছে সরকার।
এ আইনের আওতায় বর্তমানে আইনের চেয়ে কয়েকগুণ শাস্তির বিধান রাখার সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন থাদ্য মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
বুধবার সচিবালয়ে মন্ত্রী পরিষদ সভাকক্ষে ‘খাদ্যরে বিশুদ্ধতাকরণে দি পিওর ফুড অর্ডিনেন্স ১৯৫৯ যুগউপযোগীকরণ’ বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে মন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ১৯৫৯ সালের এ আইন গত ২০০৫ সংশোধন করা হলেও বিভিন্ন সমস্যায় তা সুষ্ঠুভাবে প্রয়োগ করা যায়নি।
আইনটি সংশোধনের পর এর দায়িত্ব স্থানীয় সরকারের উপর দেয়া হলে জনবল আইনের কাঠামো না থাকাতে তারা সঠিক দায়িত্ব পালন করতে পারছে।
তিনি জানান, এ অবস্থায় আইনটি কার্যকর করতে খাদ্য মন্ত্রণালয়েকে দায়িত্ব দেয়া হয়েছে।
নতুন আইনের আওতায় ‘বাংলাদেশ ফুড সেফটি অথরিটি’ করার সুপারিশ করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এ অথিরিটির এক জন চেয়ারম্যান থাকবেন, সদস্য থাকবেন ৫ জন, এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা থাকবেন।
নতুন আইনের খসড়া আরো সংশোধন করতে কিছু কাজ বাকি রয়েছে এবং এর জন্য কয়েকটি বৈঠকের প্রয়োজন হবে বলে জানান খাদ্য মন্ত্রী।
