২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠী শিবিরের সেক্রেটারি গ্রেপ্তার

নাশকতামুলক কাজের আশঙ্কায় ঝালকাঠী জেলা ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2013, 03:21 PM

Updated : 23 Aug 2022, 10:05 AM

বুধবার গ্রেপ্তার আব্দুল্লা আল মামুনের (২১) বাড়ি ভোলায়।

সদর থানার ওসি আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ২টার দিকে শহরের কলা বাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নাশকতার আশঙ্কায় তাকে গ্রেপ্তার করা হয়। তবে তিনি জেলার রাজাপুর থানায় দায়ের হওয়া একটি চাঁদাবাজি মামলার আসামি বলেও জানান ওসি।