২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ১০ শিশু সাংবাদিক নির্বাচিত

ইউনিসেফের সহযোগিতায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শিশু সাংবাদিক বাছাই কার্যক্রমে ১০ জন নির্বাচিত হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2013, 03:33 PM

Updated : 23 Aug 2022, 10:04 AM

কক্সবাজার প্রেসক্লাবে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় নির্বাচিত শিশুদের সনদপত্র বিতরণ করা হয়।

নির্বাচিত শিশু সাংবাদিকরা হল আলিফ মো. ইফতিয়াজ নূর নিশান, মেহেজাবিন অভি, মো. ইমরান হোসেন রাকিব, রুমা আক্তার, লাভিস্তা ইসলাম, রুবিনা আকতার, জাহেদ হোসাইন, মোশফেকাত শারমিন প্রীতি, নুসরাত সিদ্দিকা ও নাসরিন আক্তার।

সোমবার অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশ নেয় ৮০ জন শিশু। এরমধ্যে উত্তীর্ণ ১৫ জনের মৌখিক পরীক্ষার পর ১০ জনকে বাছাই করা হয়।

সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দ মো. নুরুল বাসির বলেন, শিশুদের কল্যাণে এটি একটি মহৎ কার্যক্রম। এতে নির্বাচিত শিশুরা মেধার বিকাশে অনেক বেশি হযোগিতা পাবে।

কক্সবাজারের প্রবীণ সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আকতার, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সহ-সম্পাদক মুজতবা হাকিম প্লেটো, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, ডেইলি স্টারের জেলা প্রতিনিধি মুহাম্মদ আলী জিন্নাত, চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক ও সমুদ্র বার্তার নির্বাহী সম্পাদক মোহাম্মদ জুনাইদ।

অনুষ্ঠান উপস্থাপনা করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমেক কক্সবাজার প্রতিনিধি শংকর বড়–য়া রুমি।

সবশেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে জ্যেষ্ঠ সহ-সম্পাদক মুজতবা হাকিম প্লেটো অতিথিদের শুভেচ্ছা স্মারক প্রদান করেন।