অগ্নি নিরাপত্তা: চট্টগ্রামে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ও নিরাপত্তা সনদ না থাকায় চট্টগ্রামে দুটি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকালে নগরীর আগ্রাবাদ শেখ মুজিব রোড ও কদমতলী এলাকায় অভিযান চালিয়ে জেলা প্রশাসন হাকিম জোটন চন্দ এ জরিমানা করেন।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিরাপত্তা সনদ ও অগ্নি নিরাপত্তা ব্যবস্থা না থাকায় শেখ মুজিব রোড মসজিদ মার্কেটের গোল্ডেন মোটর্সকে ৩০ হাজার টাকা এবং কদমতলী এলাকায় আমিন উল্লাহ মোবিল অ্যান্ড লুব্রিকেন্টসকে ২৫ টাকা জরিমানা করা হয়।
ফায়ার সার্ভিস আইনে এ জরিমানা করা হয়েছে বলেও তিনি জানান।
