বোয়ালখালীতে আগুনে শিশুর মৃত্যু
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বসত ঘরে আগুন লেগে তিন বছরের এক শিশুর মুত্যু হয়েছে।
সোমবার রাত ৯টার দিকে উপজেলার পূর্ব গোমদণ্ডি গ্রামের বাংলাপাড়া এলাকায় আগুনে ১০ থেকে ১২টি বসত ঘর পুড়ে যায় বলে দমকল বাহিনী জানিয়েছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কী কারণে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। আগুনের তাপে ঘটনাস্থলেই মো. জাবেদের মেয়ে নায়মা আক্তার মারা যায়।
তিনি আরো জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুই ঘণ্টা পর রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
