২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে ম্যানেজমেন্ট’র ডিনের অপসারণ দাবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের ডিন অধ্যাপক নজরুল ইসলামের অপসরণ দাবি করেছে শিক্ষার্থীরা। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2013, 11:16 AM

Updated : 23 Aug 2022, 10:04 AM

এ দাবিতে সোমবার দুপুরে ব্যবসায় প্রশাসন বিভাগের (বিবিএ) শিক্ষার্থীরা কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে মানববন্ধন করেছে।

অধ্যাপক নজরুল ইসলাম স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন এবং বিবিএ’র বিভাগীয় প্রধান।

এর আগে রোববার তারা এই শিক্ষকের বিরুদ্ধে ১০ দফা অনিয়মের অভিযোগ এনে উপাচার্য বরাবর স্মারকলিপি দেয়।

তাদের অভিযোগের মধ্যে রয়েছে সেমিস্টার ফাইনাল পরীক্ষা দেরিতে নেয়া, অর্থ আত্মসাৎ ও দুনীতি, দুর্ব্যবহার ও অসৌজন্যমূলক আচরণ, দাপ্তরিক কাজে বিভাগীয় প্রধানের অনুপস্থিতি এবং সাংস্কৃতিক কর্মকা- পালনে বাধা।

নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনরত শিক্ষার্থীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার বিকালের মধ্যে তাদের দাবি না মানলে মঙ্গলবার সকাল থেকে বিভাগে তালা ঝুলিয়ে দেয়া হবে।