সীতাকুণ্ডে মার্কেটে আগুন, পুড়েছে ৩ দোকান
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে গেছে।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সীতাকুণ্ডের কুমিরা বারআউলিয়া মাজার এলাকার একটি বাণিজ্যিক ভবনে এ আগুন লাগে।
চট্টগ্রাম ফায়ার স্টেশনের অপারেটর লিটন বড়–য়া জানান, সকাল সাড়ে ৮টার দিকে ভবনের নিচ তলায় একটি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
কুমিরার ফায়ার স্টেশনের দুটি গাড়ি প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ভবনের নিচতলার সামনের দিকের তিনটি দোকান এবং পিছনের অংশে থাকা মেসের পাঁচটি ঘর পুড়ে যায়।
এতে প্রায় দুই লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস কর্মকর্তা লিটন জানান।
