২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে ইউনিপে টু ইউ’র ডিএমডি গ্রেপ্তার

মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি ইউনিপে টু ইউ-এর উপ ব্যবস্থাপনা পরিচালককে জামালপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2013, 04:53 PM

Updated : 23 Aug 2022, 10:04 AM

রোববার সন্ধ্যায় এ সময় এম এ তাহেরের সঙ্গে তার স্ত্রী-পুত্রও ছিল।

তাহের বকশিগঞ্জ উপজেলার দত্তের চর গ্রামের প্রয়াত বদিউল হোসেনের ছেলে।

বকশিগঞ্জ থানার ওসি মোস্তাসিনুর রহমান বলেন, সন্ধ্যা ৭টায় বকশিগঞ্জ সীমান্ত এলাকায় পুলিশ ধাওয়া করে তাকে। পরে শেরপুরের শ্রীবর্দ্দী এলাকার পাহাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, এম এ তাহেরের বিরুদ্ধে বকশিগঞ্জ থানাসহ দেশের বিভিন্ন থানায় ৩০০ কোটি টাকা আত্মসাত ও প্রতারণার অভিযোগে ৩০টি মামলা রয়েছে।