২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আটক-ভাংচুরের মধ্যে হরতাল হল কক্সবাজারে

কক্সবাজারে জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সময় দলটির ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2013, 04:29 PM

Updated : 23 Aug 2022, 10:04 AM

হরতাল চলাকালে অন্তত ২৫টি গাড়ি ভাঙচুর করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।

অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আকতার বলেন, শহরের বিভিন্ন স্থানে পিকেটিং করার সময় জামায়াত ও শিবিরের ১৫ নেতাকর্মীকে আটটক করা হয়েছে।

তিনি বলেন, রোববার সকাল থেকেই পুলিশ, র‌্যাব ও বিজিবির সদস্যদের কড়া প্রহরার কারণে মিছিল বের করতে পারেনি তারা। তবে ৩/৪ জনের দলে ভাগ হয়ে বিভিন্ন জায়গায় ভাঙচুর চালায় পিকেটাররা।

বৃহস্পতিবার কক্সবাজার জেলা জামায়াতের নায়েবে আমীর ও উখিয়া উপজেলা চেয়ারম্যান শাহজালাল চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছে।