২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেঁতুলিয়া থেকে ১ জনকে নিয়ে গেছে বিএসএফ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সীমান্ত থেকে রোববার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক বাংলাদেশি যুবককে নিয়ে গেছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2013, 02:18 PM

Updated : 23 Aug 2022, 10:04 AM

দেলোয়ার হোসেন (২৮) নামের ওই যুবক সারিয়াল জোত গ্রামের শরিফ উদ্দিনের ছেলে।

এলাকাবাসীর বরাত দিয়ে বিজিবির তেঁতুলিয়া কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার আব্দুল লতিফ বলেন, ভোরে সীমান্ত দিয়ে গরু ও মহিষ আনার সময় ভারতের সিমেন্টি ফাঁড়ির বিএসএফ সদস্যরা দেলোয়ার হোসেনকে নিয়ে যায়।

তিনি বলেন, তাকে ফেরত চেয়ে বিএসএফ কর্তৃপক্ষকে চিঠি দেয়া হয়েছে।