২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে অপহরণ মামলায় ৩ জনের যাবজ্জীবন

নরসিংদীতে শিশু অপহরণ মামলায় তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2013, 01:46 PM

Updated : 23 Aug 2022, 10:04 AM

রোববার নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইনামুল হক ভূঞা এ রায় দেন।

দণ্ডিতরা হলেন ময়মনসিংহের গান্দাইল গ্রামের জসিম উদ্দিনের ছেলে ছানাউল,  কিসমত রসুলপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আল আমিন এবং কিশোরগঞ্জের টামনী কোণাপাড়া গ্রামের আব্দুল হেকিম ভূইয়ার ছেলে বাহার।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় জোসনা বেগম নামে এক আসামিকে কেসুর খালাস দেয়া হয়।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৮ সালে নরসিংদী শহরের পশ্চিম কান্দাপাড়া মহল্লার প্রশান্ত রায়ের ছেলে পল্লব রায়কে (৬) খেলার মাঠ থেকে অপহরণ করে আসামিরা। পরে তারা মোবাইল ফোনের মাধ্যমে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

এ ঘটনায় ওই বছরের ১৮ ফেব্রুয়ারি একটি মামলা করেন পল্লবের পরিবার।

পরে র‌্যাব ও পুলিশ যৌথ অভিযানে ময়মনসিংহ থেকে পল্লবকে উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তার করে।