২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক নিবন্ধনে দুর্নীতি, ইউপি চেয়ারম্যান দণ্ডিত

মালয়েশিয়া গমনেচ্ছু শ্রমিক নিবন্ধনে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে কুষ্টিয়ায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে ছয়মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2013, 12:52 PM

Updated : 23 Aug 2022, 10:04 AM

রোববার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বারখাদা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে এ দণ্ড দেন।

কুষ্টিয়া মডেল থানার ওসি রবিউল ইসলাম বলেন, নির্ধারিত ফি ৫০ টাকা ধার্য থাকলেও ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জনপ্রতি বিভিন্ন খাত দেখিয়ে ১২০ টাকা থেকে ২৫০ টাকা পর্যন্ত আদায় করছিলেন।

এমন খবর পেয়ে কুষ্টিয়া জেলা প্রশাসন সেখানে অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাককে আটক করে। এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তার বিচার করে।

এ ব্যাপারে কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেন, সরকারের এ মহৎ কাজ বিঘিœত করার জন্য যারা অতিরিক্ত অর্থ আদায় করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে এবং এ ধারা অব্যহত থাকবে।