২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে আ. লীগের হরতাল

মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যার প্রতিবাদে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ডাকে রোববার অর্ধদিবস হরতাল শেষ হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2013, 12:41 PM

Updated : 23 Aug 2022, 10:04 AM

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে টাঙ্গাইল মডেল থানার ওসি নজরুল ইসলাম বলেন, দুুপরে বিশ্বাস বেতকা গোডাউন বাজারে হরতাল সমর্থকদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষে একজন আহত হয়েছেন।

পাপন (২০) নামের হরতাল সমর্থক এই যুবককে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি শহরের পূর্ব আদালত পাড়ার কেরামত আলীর ছেলে।

টাঙ্গাইল পৌর এলাকায় এ হরতাল চলাকালে সকল দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও স্কুল কলেজ বন্ধ ছিল। টাঙ্গাইল বাসস্ট্যান্ড থেকে কোনো যানবাহন ছেড়ে যায়নি।

হরতালের সমর্থনে ছাত্রলীগ ও শ্রমিক লীগ মিছিল করেছে। 

পুলিশ কর্মকর্তা আরো বলেন, শহরের গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

সংঘর্ষের ঘটনায় কোনো মামলা হয়নি বলেও পুলিশ কর্মকর্তা জানান।

আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা কমিটির সদস্য মুক্তিযোদ্ধা ফারুক আহমদকেকে (৬০) শুক্রবার রাতে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।