টেকসই উন্নয়ন বিষয়ক জাতীয় সম্মেলন শুরু
টেকসই উন্নয়নকে জাতীয় কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা এবং ২০১৫ সাল পরবর্তী লক্ষ্যমাত্রাসমূহের যথাযথ বাস্তবায়ন নিশ্চিতের লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ‘টেকসই উন্নয়ন বিষয়ক জাতীয় সম্মেলন’।
শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে (পিকেএসএফ)এর প্রথম কার্ক্রম অনুষ্ঠিত হয়।
এর আয়োজন করে ‘টেকসই উন্নয়নের জন্য সমবেত সুশীল সমাজ’ নামের একটি ফোরাম। আলোচনা অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জামান আহমেদ।
সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এই জাতীয় সম্মেলনের উদ্দেশ্য হল ‘গ্লোবাল মিট ২০১৩ অন সাসটেইনেবল ডেভেলপমেন্ট’-এর কার্যক্রমকে সচল রাখা এবং সংশ্লিষ্ট সবার পারস্পরিক ক্রিয়া সম্পর্কে অবহিত হওয়ার মাধ্যমে আগাম টেকসই উন্নয়নের উদ্যোগকে সক্রিয় করা।
অনুষ্ঠানে বক্তারা টেকসই উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এর মধ্যে নারী ও শিশুদের অধিকার নিশ্চিত করা, শিক্ষার মান, বৈশ্বিক জলবায়ু পরিবর্নের প্রভাব থেকে শুরু করে আন্তর্জাতিক নদীগুলোর পানি বণ্টনের মতো ইস্যু।
আলোচনায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পলাশ কান্তি দাস বলেন, দুইটি ভিন্ন প্রক্রিয়ায় টেকসই উন্নয়নের কাজ হয়ে থাকে। একটি হলো জাতীয় প্রক্রিয়া, অন্যটি জাতিসংঘের প্রক্রিয়া। জাতিসংঘের প্রক্রিয়াটি মূলত বিভিন্ন দেশের পক্ষ থেকে জাতীয় প্রস্তাব উচ্চপর্যায়ের কমিটিতে অনুমোদনের মাধ্যমে কার্কর হয়ে থাকে।
পরিবেশ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. শাহজাহান বলেন, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, এর উন্নয়ন চলতেই থাকবে। কিন্তু উন্নয়নটা হতে হবে পরিবেশগত চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়ে।
তিনি বলেন, “আমাদের দেশ থেকে এক টন কাপড় রপ্তানির জন্য ১০০ থেকে ১৫০ টন ভূগর্স্থ পানি খরচ হয়। উন্নয়নের সঙ্গে সম্পর্কিত এ ধরনের নেতিবাচক দিকগুলোর মূল্য বাজার থেকে তুলে আনা হবে কি না তা সিদ্ধান্ত নিতে হবে।”
আগামী জুন মাসে ঢাকায় টেকসই উন্নয়ন বিষয়ক গ্লোবাল মিট ২০১৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে দিয়ে তৃণমূল থেকে জাতীয় ও আর্ন্তজাতিক পর্যায় পর্যন্ত সুশীল সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে তথ্য আদান-প্রদান ও পারস্পরিক অভিজ্ঞতা ভাগ করে নেয়ার সুযোগ ঘটবে এমনটাই মনে করেন আলোচকরা।
আলোচনায় আরো অংশ নেন কম্প্রিহেন্সিভ ডিজাসটার ম্যানেজমেন্ট প্রোগ্রামের মনটরিং ও ইভালুয়েশন বিশেষজ্ঞ সান্তনা হালদার, বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্াহী পরিচালক রোকেয়া কবির, বাংলাদেশ পরিবেশ বিষয়ক সাংবাদিক ফোরামের প্রধান কামরুল ইসলাম চৌধুরীসহ আরো অনেকে।
অনুষ্ঠানের আয়োজকদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগ, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং আরো কিছু বেসরকারি সংস্থা সুশীল সমাজের অংশগ্রহণে টেকসই উন্নয়নের লক্ষ্যকে বিশ্ব অলোচনায় সহজতর এবং রাষ্ট্র ও অরাষ্ট্র উভয়ের আর্ন্তজাতিক নীতি নির্ধারকদের মধ্যে রাজনৈতিক সমর্থন সচল করার জন্য একত্রে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।
এই উদ্দেশ্যে “টেকসই উন্নয়নের জন্য সমবেত সুশীল সমাজ” নামক একটি ফোরাম গঠনের মধ্য দিয়ে টেকসই উন্নয়নের কার্যক্রম পরিকল্পিতভাবে পরিচালিত হচ্ছে কি না তা নিশ্চিত করার উদ্যোগ নেয়া হয়েছে।
এ ফোরামের মাধ্যমে সুশীল সমাজের বক্তব্য এবং মতামত বাংলাদেশ সরকার এবং সরকারী ও বেসরকারী উন্নয়নমূলক প্রতিনিধিদের কাছে পৌঁছে দেয়া হবে। টেকসই উন্নয়নকে জাতীয় কর্মসূচিতে অর্ন্তভুক্ত করা এবং ২০১৫ সাল পরবর্তী লক্ষ্যমাত্রার সঠিক বাস্তবায়ন হচ্ছে কি না তার পর্যায়ক্রমিক বিশ্লেষণ ও মূল্যায়ণের ক্ষেত্রে এ ফোরাম অগ্রণী ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংগঠকরা।
