টেকনাফে ৫ হাজার ইয়াবা উদ্ধার
কক্সবাজারের টেকনাফ উপজেলায় পাঁচ হাজার ৫৮০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার সকাল ৯টার দিকে সাবরাং ইউনিয়নের নাফনদীর পাঁচ নম্বর স্লুইস গেইট এলাকায় এ অভিযান চলাকালে কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে বিজিবি জানিয়েছে।
বিজিবি’র টেকনাফস্থ ৪২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাশের দেশ মিয়ানমার থেকে ইয়াবার চালানটি আসে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
এ ঘটনায় টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওই বিজিবি কর্মকর্তা।
