মিরপুরে ৭০ ভরি সোনাসহ গ্রেপ্তার ১
রাজধানীর মিরপুর থেকে ৭০ ভরি সোনাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।
শনিবার ভোরে মিরপুরের এক বাসা থেকে র্যাব-১ এর সদস্যরা নাকিব ওসমানকে (২৬) গ্রেপ্তার করে।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গৃহশিক্ষক সেজে কৌশলে নাকিব গত বুধবার গুলশানের ব্যবসায়ী মো. আসলামের বাসায় ঢুকে ৭০ ভরি সোনা নিয়ে পালিয়ে যায়। ওই সময় বাসায় আসালাম ও তার স্ত্রী ছিলেন না।
নাকিবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
