২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু

গাজীপুর সদরে শনিবার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক কারখানা শ্রমিকের মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2013, 10:44 AM

Updated : 23 Aug 2022, 10:04 AM

মৃত লিটন মিয়া (২৮) মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রামনগর গ্রামের আব্দুর রশিদের ছেলে। 

পুলিশ জানিয়েছে, গাজীপুর সদরের দেশীপাড়ায় অবস্থিত গ্রোবিজ ইন্ডাস্ট্রি  নামের একটি ফোম কারখানায় এ বিস্ফোরণ হয়।

কারখানার জেনারেল ম্যানেজার নীহার কান্তি মন্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১১টায় লিটন মিয়া কারখানায় কাজ করার সময় একটি গ্যাস সিলিন্ডার নিতে গেলে  বিকট শব্দে তা বিস্ফোরিত হয়।

গুরুতর আহত অবস্থায় গাজীপুর সদর হাসপাতালে নেয়ার পর লিটন মিয়ার মৃত্যু হয়।

গাজীপুর শিল্প পুলিশের পরিচালক মোনিবুর রহমান বলেন, সিলিন্ডার বিস্ফোরণের প্রকৃত কারণ জানা যায়নি। এ ব্যাপারে জয়দেবপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশ, ফায়ার সার্ভিস এবং জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শ করেছে।