২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিনিউজ টোয়েন্টিফোরে হামলা: আরো ১ জন গ্রেপ্তার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কর্মীদের ওপর হামলার ঘটনায় আরো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2013, 04:18 PM

Updated : 25 Apr 2022, 06:16 PM

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে মহাখালী থেকে এজহারভুক্ত আসামি মিলন হোসেনকে (২৪) গ্রেপ্তার করা হয়।

বনানী থানার সহকারী পুলিশ পরিদর্শক এমদাদুল ইসলাম শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এনামুলের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেয়া হবে।

গত বছরের ২৮ মে বিডিনিউজ কার্যালয়ের সামনে একদল সন্ত্রাসী বিডিনিউজকর্মীদের ওপর হামলা করে।

সেদিন সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত হন সহসম্পাদক রিফাত নওয়াজ, প্রতিবেদক সালাউদ্দিন ওয়াহিদ প্রীতম এবং অফিস সহকারী রুহুল আমিন।

এ ঘটনায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মানব সম্পদ কর্মকর্তা বাদী হয়ে বনানী থানায় একটি মামলা করে। গত ২৩ অগাস্ট সাত জনকে অভিযুক্ত করে ওই মামলার অভিযোগপত্র দেয় পুলিশ।

হামলার ঘটনায় এর আগে আরো ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছিল।