চিরনিদ্রায় শায়িত অ্যাডভোকেট কালাম
শেরপুর জেলা বিএনপি সভাপতি একে এম ছাইফুল ইসলাম কালামকে শুক্রবার নিজ গ্রামে পারিবারিক কবরাস্থানে সমাহিত করা হয়েছে।
এর আগে বিকাল ৩টায় জেলা শহরের শহীদ দারোগ আলী পৌরপার্ক ময়দানে প্রথম নামাজে জানাজা হয়। বাদ আসর দ্বিতীয় জানাজা হয় গ্রামের বাড়ি বয়ড়া পরানপুরে।
বুধবার রাতে রাজধানীর একটি হাসপাতালে জেলা আইনজীবী সমিতির সর্বাধিকবার নির্বাচিত সাবেক সভাপতি অ্যাডভোকেট এ কে এম ছাইফুল ইসলাম কালামের (৭৩) মৃত্যু হয়।
সকালে তার মরদেহ শহরের খরমপুরের বাসার সামনে, জেলা আইনজীবী সমিতির ২নং ভবনের সামনে এবং জেলা বিএনপি কার্যালয়ের সামনে রাখা হলে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।
হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যা নিয়ে তিনি গত ২৮ ডিসেম্বর রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন। ৬ জানুয়ারি অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অগণিত শুভানুধ্যায়ী রেখে গেছেন।
