২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফ’র রাবার বুলেটে আহত ৫

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খালিশা কোটাল সীমান্তে শুক্রবার বিএসএফের রাবার বুলেটে পাঁচ বাংলাদেশি আহত হয়েছেন।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2013, 02:30 PM

Updated : 23 Aug 2022, 10:03 AM

এরা হলেন লালমনিরহাটের আরিফুল হক (২০), ফুলবাড়ির বালাটারী গ্রামের আমিনুল ইসলাম (২৮), খালিশা কোটাল গ্রামের কৃষ্ণচন্দ্র (২৮), জাহাঙ্গীর (৩০) ও সফিকুল (২৩)।

এদের মধ্যে সফিকুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের দেয়া হয় প্রাথমিক চিকিৎসা।

বিজিবির শিমুলবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার মকবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে কয়েকজন বাংলাদেশি গরু পাচারের জন্য সীমান্ত এলাকায় গেলে ভারতের বসকোটাল ক্যাম্পের বিএসএফ জোয়ানরা তাদের ধাওয়া করে এবং রাবার বুলেট ছোঁড়ে।

তিনি বলেন, এ ঘটনার প্রতিবাদে বিএসএফ’র বসকোটাল ক্যাম্পে কড়া প্রতিবাদ জানিয়ে পত্র দেয়া হয়েছে।

ফুলবাড়ী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এরশাদুল হক বলেন, সফিকুলের বাম পায়ে একাধিক রাবার বুলেটের ক্ষত রয়েছে। রক্তক্ষরণ বেশি হওয়ায় দুপুরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।