বেনাপোলে পুলিশের উপর হামলা, গ্রেপ্তার আরো ৩৭
যশোরের বেনাপোলে পুলিশের উপর হামলায় জড়িত অভিযোগে আরো ৩৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার র্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যৌথ এই গ্রেপ্তার অভিযান চালায়।
এ ঘটনায় করা মামলায় এর আগে আরো তিন জনকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
বেনাপোল পোর্ট থানার ওসি এ কে এম ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৩ জানুয়ারি বেনাপোল ও যশোরের পুলিশ ‘মাদক ব্যবসায়ীদের এলাকা’ নামে খ্যাত বেনাপোলের ভবারবেড় গ্রামে অভিযান চালায়।
এ সময় তারা ২ মাদক ব্যবসায়ীকে আটক করলে ‘মাদক চক্র ও গ্রামবাসীরা’ একত্রিত হয়ে পুলিশের ওপর হামলা চালায়।এতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১৫ জন আহত হয়।
এ ঘটনায় পরদিন ২৪ জনের নাম উল্লেখ করে তিনশ’ জনের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা করে পুলিশ।
