২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনে কাটা পড়ে ব্যাংক কর্মকর্তা নিহত

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সিরাজগঞ্জ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2013, 01:13 PM

Updated : 23 Aug 2022, 10:03 AM

নিহত গৌড় চন্দ্র বাকালী (৪২) আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের টাঙ্গাইলের মির্জাপুর শাখার ব্যবস্থাপক ছিলেন। তিনি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার বালিআটি গ্রামের মদন চন্দ্র বাকালীর ছেলে।

সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশ (জিআরপি) থানার উপ-পরিদর্শক (এসআই) হায়দার আলী সাংবাদিকদের জানান, সকাল সাড়ে ৯টার দিকে গৌড় চন্দ্র সদানন্দপুর স্টেশনের কাছে তার মোটর সাইকেল রাখেন।

“পরে তিনি পাশের ঝাঐলের কাছে রেললাইনের ওপর বসেছিলেন। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।”

এসআই আরো জানান, পুলিশ লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে।