চম্পা হত্যা মামলা: আসামি গ্রেপ্তারের দাবি শিক্ষার্থীদের
ফরিদপুরের স্কুলছাত্রী জাকিয়া আক্তার চম্পা হত্যা মামলার প্রধান আসামি শামীম মণ্ডলকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে তার সহপাঠী ও এলাকাবাসী।
বৃহস্পতিবার সকাল ১১টায় সদর উপজেলার ঢাকা-খুলনা সড়কের কানাইপুর বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি চলাকালে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।
আধঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বক্তব্য দেন কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন, কানাইপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মো. শাজাহান, কানাইপুর উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি খোকন মাতুব্বর, নিহত স্কুলছাত্রী চম্পার ভাই হাসিবুল ইসলাম, জাহিদুল ইসলাম প্রমুখ।
গত ১৪ ডিসেম্বর কাশিমাবাদ গ্রামের একটি মেহগনি গাছ থেকে পুলিশ চম্পার লাশ উদ্ধার করে। চম্পা কানাইপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।
ওই দিনই নিহতের ভাই হাসিবুল ইসলাম চম্পাকে ধর্ষণের পর হত্যার অভিযোগে শামীম ম-লসহ ৬ জনকে আসামি করে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ এ মামলার দুই আসামি আবুল খান ও হাশেম খানকে গ্রেপ্তার করলে এখনো শামীমকে গ্রেপ্তার করতে পারেনি।
