২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জালিয়াতির দায়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশির জেল-জরিমানা

সমাজকর্মী পরিচয় দিয়ে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্রে এক বাংলাদেশির আট বছর কারাদণ্ড হয়েছে, সেই সঙ্গে জরিমানা হয়েছে ৮৭ লাখ ডলার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2013, 06:10 PM

Updated : 25 Apr 2022, 06:16 PM

মঙ্গলবার দণ্ডিত ইজাজ কবির চৌধুরী ২০১১ সালের ১০ ফেব্রুয়ারিতে গ্রেপ্তার হয়েছিলেন।

তার জেল জরিমানার এই রায় দেন ম্যানহাটনের সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টের জজ কিম্বা এম উড এই দণ্ডাদেশ দেন।

আট বছর পাঁচ মাস কারাভোগের পর মুক্তি পেলেও ইজাজকে আরো পাঁচ বছর পুলিশি নজরদারিতে রাখতে আদালত বলেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন আদালত অ্যাটর্নি প্রিত ভারারা।    

সংঘবদ্ধ একটি প্রতারক দলের নেতা ইজাজসহ ১৪ জনকে ২০১১ সালে গ্রেপ্তার করে পুলিশ। ইজাজ বিভিন্ন সময় বিভিন্ন নাম ব্যবহার করে প্রতারণা করত বলে পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে।

প্রতারক চক্রের অন্যদের কয়েকজনকে ইতোপূর্বে বিভিন্ন মেয়াদে কারাদ- দেয় আদালত।

বাংলাদেশের ফরিদপুরের সন্তান ইজাজ নিউ ইয়র্কের জ্যামাইকায় থাকতেন। নিজের বিরুদ্ধে অভিযোগ স্বীকার করে নেয়ার পর তিনি নিউ ইয়র্ক সিটির বিভিন্ন স্থানে তার ১০টি বাড়ি সরকার জব্দ করে।