২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বৈঠক

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনা বুধবার রাতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন।

সুমন মাহমুদ সুমন মাহমুদ

প্রধান রাজনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2013, 04:50 PM

Updated : 23 Aug 2022, 10:03 AM

Image
খালেদার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের দীর্ঘ বৈঠক

খালেদার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের দীর্ঘ বৈঠক

গুলশানে খালেদার বাসভবনে রাত ৮টা থেকে ৯টা ৫৫ মিনিট পর্যন্ত এ বৈঠক হয়।

রাষ্ট্রদূত বিএনপি চেয়ারপারসনের বাসভবন থেকে রাত ১০টায় বেরিয়ে যান।

খালেদার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ বৈঠকের খবর নিশ্চিত করে বলেন, দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে রাষ্ট্রদূত ড্যান মজিনা বিরোধীদলীয় নেতার সঙ্গে কথা বলেছেন।

বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও সহসভাপতি শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন।

এছাড়া ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের একজন কর্মকর্তাও এসময় উপস্থিত ছিলেন বলে প্রেস সচিব জানান।