৪৯ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত
অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার সময় ৪৯ রোহিঙ্গাকে আটক করে মিয়ানমার ফেরত পাঠিয়েছে বিজিবি।
বুধবার পৃথক অভিযানে কক্সবাজারের টেকনাফে ২৩ জন এবং উখিয়া ও বান্দরবনের নাইক্ষ্যংছড়ি থেকে ২৬ জনকে আটক করা হয় বলে বিজিবি জানিয়েছে।
বিজিবি’র টেকনাফ ৪২ ব্যাটালিয়ানের অধিনায়ক মেজর জাহিদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহপরীর দ্বীপ থেকে ১৬ জন, নাইট্যংপাড়া থেকে ৩ জন, হোয়াইক্যং থেকে ৪ জন রোহিঙ্গাকে অনুপ্রবেশের সময় আটক করে বিজিবির টহল দলের সদস্যরা।
পরে স্ব-স্ব পয়েন্ট দিয়ে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়।
বিজিবি’র কক্সবাজার ১৭ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাইক্ষ্যংছড়ির ঘুনধুম, তমব্রু ও উখিয়ার বালুখালী সীমান্ত থেকে ২৬ রোহিঙ্গাকে আটক করে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।
