২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকচাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2013, 11:47 AM

Updated : 23 Aug 2022, 10:03 AM

বুধবার দুপুরে উপজেলার সুতাহাটি এলাকায় এ দুর্ঘটনায় নিহত শাফিয়া খাতুন খুশী (১২) স্থানীয় উলুখা পাগলা পীড় উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী।

সলঙ্গা থানার ওসি তাজুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে সুতাহাটিতে মাটি বোঝাই একটি ট্রাক পেছন থেকে খুশীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

ঘটনার পর চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে।