২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে বাসের ধাক্কায় এনজিওকর্মী নিহত

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বাসের ধাক্কায় এক এনজিওকর্মী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দিনাজপুর প্রতিনিধ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2013, 09:15 AM

Updated : 23 Aug 2022, 10:03 AM

বুধবার বেলা ১টার দিকে দিনাজপুর-সৈয়দপুর মহাসড়কে তেতুলিয়া সাহাপাড়ায় এ দুর্ঘটনায় নিহত আব্দুর রউফ (৪০) বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) গ্রাম বিকাশ কেন্দ্রের মাঠকর্মী।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সার্জেন্ট সামিউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ১টার দিকে একটি খালি মিনিবাস উপজেলার ভুষিরবন্দর থেকে সৈয়দপুর যাওয়ার পথে তেঁতুলিয়া সাহাপাড়ায় বাইসাইকেল আরোহী আব্দুর রউফকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।