২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে খেলাঘরের আন্তর্জাতিক প্রশিক্ষণ ক্যাম্প

নোয়াখালীতে শুরু হয়েছে খেলাঘরের চার দিনব্যাপী আন্তর্জাতিক শিশু-কিশোর প্রশিক্ষণ ক্যাম্প।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2013, 04:38 PM

Updated : 25 Apr 2022, 06:16 PM

মঙ্গলবার বিকালে বেগমগঞ্জ উপজেলার কে বি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রীয় খেলাঘরের তত্ত্বাবধানে এই ক্যাম্পে ভারত, নেপাল ও বাংলাদেশের চারশ’ শিশু-কিশোর অংশ নিয়েছে।

উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক ডা. এ বি এম জাফর উল্যা।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় খেলাঘরের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূঁঞা, সর্বভারতীয় শিশু সংগঠন সবপেয়েছি আসরের প্রতিনিধি অপূর্ব গাঙুলী, সনৎ ভট্টাচার্য্য প্রমুখ।

উদ্বোধনী পর্বের শুরুতে নাট্য ব্যক্তিত্ব গোবিন্দ বাগচির তত্ত্বাবধানে রায়ের বাজার বধ্যভূমির প্রতিকিভাবে উপস্থাপন করা হয়। এছাড়া জাতীয় চার নেতার প্রতিকৃতি এবং বাংলাদেশে স্বাধীনতা সংগ্রামের নানান দিক তুলে ধরেন শিশুরা।

আগামী ১৮ জানুয়ারি ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।