২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে রিকশা গ্যারেজে আগুন

চট্টগ্রামের ডবলমুরিংয়ে রিকশা গ্যারেজে আগুন লেগে পুড়ে গেছে তিনটি রিকশা ও একটি মোটরসাইকেল। এছাড়া এতে দগ্ধ হয়ে মারা গেছে ১১টি ছাগল।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2013, 09:37 AM

Updated : 23 Aug 2022, 10:03 AM

মঙ্গলবার ভোরে নগরীর ডবলমুরিংয়ের মনসুরাবাদ মিয়াবাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন অফিসার ফরিদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মিয়াবাড়ি এলাকার একটি রিকশা গ্যারেজে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের একটি ঘরে ছড়িয়ে পড়ে।

তিনটি রিকশাসহ রিকশা গ্যারেজ ও একটি মোটরসাইকেল পুড়েছে। এছাড়া পাশের একটি ঘরে থাকা ১১ ছাগল দগ্ধ হয়ে মারা গেছে।

এতে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও তিনি জানান।