২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এয়ার কমপ্রেসারের কন্টেইনারে এল ভদকা

মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা প্রায় কোটি টাকা মূল্যের ভদকা জব্দ করেছেন চট্টগ্রাম বন্দরের শুল্ক কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2013, 04:10 PM

Updated : 25 Apr 2022, 06:15 PM

সোমবার বন্দর ইয়ার্ডে ৪০ ফুট দীর্ঘ একটি কনটেইনারে এই ভদকা পাওয়া যায় বলে চট্টগ্রাম কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার মাহমুদুল হাসান জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকার উত্তরার ক্লাসিক স্টোর নামে একটি প্রতিষ্ঠান এয়ার কমপ্রেসার আমদানির ঘোষণা দিয়ে ভদকা আমদানি করে। ঝিনু এন্টারপ্রাইজ তাদের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন হিসেবে কাজ করছে।

জব্দ করা ভদকার মূল্য কোটি টাকার বেশি বলে জানান এই শুল্ক কর্মকর্তা।