২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে মানববন্ধন

রাঙামাটির কাউখালীতে পাহাড়ি এক স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলার নারী সংগঠনগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2013, 03:53 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

সোমবার রাঙামাটির নিউমার্কেটের চত্বরের রাঙামাটি-চট্টগ্রাম সড়কের পাশে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

প্রতিবাদ সমাবেশ থেকে আগামী ২৬ জানুয়ারির মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে ২৭ জানুয়ারি রাঙামাটিসহ তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌ পথ অবরোধ কর্মসূচির হুমকি দিয়েছে সংগঠনের নেতারা।

পার্বত্য চট্টগ্রাম নারী নেটওর্য়াকসহ বেশকয়েকটি নারী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের সভাপতিত্ব করেন জাতীয় মানবধিকার কমিশনের সদস্য নিরুপা দেওয়ান।

এতে বক্তব্য রাখেন কনিকা বড়ুয়া, টুকু তালুকদার, হানা সামস ও অঞ্জুলীকা খীসা প্রমুখ।

নারী সংগঠনগুলোর এ কর্মসূচিতে  সংহতি বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি দীপেন দেওয়ান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহাবুবুর রহমান, রাঙামাটি প্রেসক্লাব সভাপতি সুনীল কান্তি দে প্রমুখ।

এছাড়া সমাবেশে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের কর্মীরাও অংশ নেয়।

গত ২২ ডিসেম্বর রাঙামাটির কাউখালী উপজেলার বড়ডলু এলাকায় অষ্টম শ্রেণির ছাত্রী সাইনু চিং মারমা থোমাচিংকে ধর্ষণের পর হত্যা করে দুবৃর্ত্তরা।