গায়ের চাদর অটোরিকশায় পেঁচিয়ে মৃত্যু
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অটোরিকশায় চাদর পেঁচিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার সকালে উপজেলার বাবুছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত মো. দেলোয়ার হোসেন (৪৫) পেশায় ফলের ব্যবসা করতেন। ঢাকার মুগদা পাড়া এলাকায় তার বাসা।
দীঘিনালা থানার ওসি শাহাদাৎ হোসেন টিটু জানান, সকালে উপজেলার বাবুছড়া এলাকা থেকে অটোরিকশা করে বোয়ালখালী যাচ্ছিলেন দেলোয়ার। এ সময় তার গায়ে থাকা চাদরের এক অংশ অটোরিকশার মোটরে জড়িয়ে পড়লে ফাঁস লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
