২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুয়েটের চতুর্থ সমাবর্তন ২ মার্চ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) চতুর্থ সমাবর্তন আগামী ২ মার্চ অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

রাবি, প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2013, 11:00 AM

Updated : 23 Aug 2022, 10:02 AM

সোমবার রুয়েটের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

সমাবর্তনে অংশ নিতে আগ্রহীদের নিবন্ধন শুরুর সময়সূচি ঘোষণা না হলেও আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে।

উপাচার্য সিরাজুল করিম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সমাবর্তন উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রস্তুতি গ্রহণ শুরু করেছে।

এবার সমাবর্তনে ২০০৩-০৪ থেকে ২০০৬-০৭ শিক্ষাবর্ষের ১ হাজার ৫৭৩ জন স্নাতক,  ২৪ জন স্নাতকোত্তর, ছয়জন এমফিল এবং একজন পিএইচডি ডিগ্রিধারীকে সনদ দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

সমাবর্তনের বিস্তারিত তথ্য খুব শিগগির রুয়েটের নোটিস বোর্ড ও ওয়েব সাইট www.ruet.ac.bd তে পাওয়া যাবে।

বিশ্ববিদ্যালয়টির তৃতীয় সমাবর্তন ২০০৮ সালের ১৮ মার্চ হয়েছিল।