সাড়ে ৭ হাজার ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
কক্সবাজার সদরে সাত হাজার ৪০০ ইয়াবা ট্যাবলেটসহ তিন জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মফিজুল ইসলাম জানান, শনিবার রাত দুইটার দিকে সদর উপজেলার চাইন্দ্যা এলাকায় একটি ট্রাকে অভিযান চালিয়ে ওই ট্যাবলেট পাওয়া যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাক থেকে ইয়অবাসহ তিনজনকে আটক করা হয়। ট্রাকটিও আটক করা হয়েছে।
গ্রেপ্তার তিনজন হলেন- মোহসেন আলী (২২), গোড়া মিয়া (৩৫) ও সাদ্দাম হোসেন (১৯)। তাদের বাড়ি কক্সবাজারের টেকনাফ ও হ্নীলায়।
“প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনজনই জানিয়েছে, কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় তারা মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ।”
এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে জানান মফিজুল ইসলাম জানান।
